BASANTA UTSAB 2026
HAPPENING SOON
OCTOBER 12
ANNAPURNA MANDIR CAMPUS BARRACKPORE
ভেনাস আর্ট কলেজের দিঘাতে মনসুন আর্ট ওয়ার্কশপের অসাধারণ সাফল্য, যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিল এবং তাদের সৃজনশীলতা প্রদর্শন করেছিল। এই অনুষ্ঠানটি ছিল শৈল্পিক প্রতিভা বিকাশের এবং শিক্ষার্থীদের তাদের আবেগ অন্বেষণের সুযোগ প্রদানের প্রতি কলেজের প্রতিশ্রুতির প্রমাণ।
Not seeing anything above? Reauthenticate
গত ৯ই মার্চ ২০২৫ কল্যাণী সেন্ট্রাল পার্কের ভাষা উদ্যানে কাঁচরাপাড়া ভেনাস আর্ট কলেজের অধ্যক্ষ তথা চিত্রশিল্পী বিশ্বনাথ দাস মহাশয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ২০২৫ দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই চার ঘন্টার অনুষ্ঠান ছিল টানটান আনন্দে ভরপুর। রাঙিয়ে দিয়ে যাও এটাই ছিল ওনার অনুষ্ঠানের হেডলাইন। চিত্রশিল্পী বিশ্বনাথ দাস প্রায় 30 বছর চিত্র সাধনা করেন তার দেশে এবং বিদেশের বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। লন্ডন, কাজাকিস্তান, স্কটল্যান্ড, নেপাল, বাংলাদেশ, শ্রীলংকা, থাইল্যান্ড সহ আরো অনেক দেশে তার আঁকা ছবি প্রদর্শিত হয়।
বসন্ত উৎসবের পাশাপাশি ছাত্রীরা বসন্তের গানের উপরে নিত্য পরিবেশন করে দর্শকদের মন কেড়ে নেয়। চিত্রাঙ্গন ও নৃত্য পরিবেশন মিলিয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়।
নৃত্যশিল্পী সমরিতা সেনের নৃত্যে দর্শকদের মন কেড়ে নেয়। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা নৃত্য, আবৃত্তি, গান পরিবেশন করল তাদের শিক্ষাগুরুকে উত্তরীয় এবং মেমেন্টও দিয়ে গুরুশ্রী সম্মানে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বসন্তের উপরে আর্ট ওয়ার্কশপে অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীকে সার্টিফিকেট এবং মেমেন্টো দেওয়া হয়।
REPORT KOLKATA NEWS LIVE
"ভেনাস আর্ট কলেজ ২৮শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত শান্তিনিকেতনে একটি আর্ট ক্যাম্প আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল। ক্যাম্পটি সফলভাবে শেষ হওয়ায় অভিভাবকরাও খুবই আনন্দিত । সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পলাশবানি গ্রামে অনুষ্ঠিত এই ক্যাম্পে শিক্ষার্থীদের প্রকৃতির সৌন্দর্য থেকে অনুপ্রেরণা নিতে এবং তাদের ক্যানভাস চিত্রকর্মে তা প্রতিফলিত করার সুযোগ করে দেওয়া হয়েছিল। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং স্মারক প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।"
গত 13 থেকে 15 এপ্রিল মিলননগর বাস স্ট্যান্ড সংলগ্ন নিরঞ্জন ভিলায় ভেনাস আর্ট কলেজের থেকে তিনদিনেরআর্ট এক্সিবিশন এবং সফলভাবে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রথম দিন আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন স্বনামধন্য আন্তর্জাতিক শিল্পী স্বপন দেবনাথ ও ইন্দ্রনীল ঘোষ এবং এই অনুষ্ঠানে দর্শকদের ভিড় সারাদিন ধরেই চোখে পড়ার মতো ছিল।
দ্বিতীয় দিন সকালবেলায় একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা খুব মন দিয়ে তাদের সৃজনশীলতা রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তোলে এবং বিকেলে আর্ট ক্যাম্পের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল যেখানে ছাত্রছাত্রীরা তাদের আবৃত্তি, গান, ও নাচের মাধ্যমে মুখরিত করে তুলেছিল
এবং শেষের দিন সর্বভারতীয় সংগীত ও সংস্কৃতি পরিষদের সহ-সম্পাদক মাননীয় শান্তনু সেনগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন। এবং তার হাত থেকে সমস্ত ছাত্রছাত্রীরা সার্টিফিকেট এবং মোমেন্টো পেয়েছিল।
MORE EVENTS WILL GET UPDATED SOON.